ট্র্যান্সকমে স্ট্যানলি ব্লাক অ্যান্ড ডেকর

১২ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:৫৬  
মার্কিন ব্র্যান্ড স্ট্যানলি ব্লাক অ্যান্ড ডেকর এর ইলেকট্রনিক্স পণ্য বাংলাদেশের বাজারে পরিবেশন শুরু করলো ট্র্যান্সকম ডিজিটাল। পরিবেশিত পণ্যগুলোর মধ্যে রয়েছে স্টিম আয়রন, গ্রাইন্ডার মিলস, রাইস কুকার, গার্মেন্ট স্টিমার ও স্যান্ডউইচ মেকার গ্রিলস। এর মধ্যে গামেন্ট স্টিমারটি পোশাককে কোনো অবতলে না রেখে, কেবল অবস্থায়ও আয়রন করা যায়। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানী গুলশান-১ এ অবস্থিত ট্রান্সকম ডিজিটালের আউটলেটের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিক ভাবে ব্যান্ডটির জন্য একটি বিশেষ জোন উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্ট্যানলি ব্ল্যাক অ্যান্ড ডেকারের দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক রাধেশ ভার্মা ও সেলস ডিরেক্টর নীলাঞ্জন ভট্টাচার্য; ট্রান্সকম ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আরশাদ হক, অপারেশন ডিরেস্টর ইয়ামিন শরিফ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।